Ankshala
অঙ্কশালা

সাহায্য

অঙ্কশালা ব্যবহার সম্পর্কে সাধারণ প্রশ্নের উত্তর এখানে দেওয়া হলো।

ডাউনলোড করা

হোম বা ক্লাস পেজে প্রতিটি শ্রেণির উপরের ডান পাশে ডাউনলোড বোতাম আছে। বোতামে চাপ দিলে ঐ শ্রেণির সব কন্টেন্ট আপনার ফোনে সংরক্ষিত হবে এবং শতকরা (%) অগ্রগতি দেখা যাবে। একবার ডাউনলোড হলে ইন্টারনেট ছাড়াই দেখা যাবে।

মুছে ফেলা

সেটিংস পেজের “ডাউনলোড ব্যবস্থাপনা” অংশে প্রতিটি শ্রেণির পাশে “মুছুন” বোতাম আছে। এতে ডাউনলোড করা ফাইল মুছে গিয়ে ফোনের জায়গা খালি হবে।

পুনরায় ডাউনলোড

কন্টেন্ট হালনাগাদ হলে বা কোনো ফাইলে সমস্যা হলে সেটিংস থেকে “পুনরায় ডাউনলোড” করতে পারেন।

কন্টেন্ট দেখা

যেকোনো অধ্যায়, প্রশ্ন বা সমাধানে চাপ দিলে তা খুলে যাবে। চাইলে যেকোনো পৃষ্ঠা ছবি হিসেবে শেয়ারও করতে পারবেন।

ইন্টারনেট প্রয়োজন

ডাউনলোড করতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন। সংযোগ না থাকলে একটি সতর্কবার্তা দেখানো হবে।

সাধারণ জিজ্ঞাসা

অ্যাপটি কি ফ্রি?+

হ্যাঁ, অঙ্কশালা সম্পূর্ণ ফ্রি। কোনো বিজ্ঞাপন, পেমেন্ট বা লুকানো খরচ নেই।

ইন্টারনেট ছাড়া কি ব্যবহার করা যায়?+

হ্যাঁ। একবার কোনো শ্রেণির কন্টেন্ট ডাউনলোড করলে তা ইন্টারনেট ছাড়াই দেখা যায়।

কোন কোন শ্রেণি আছে?+

৬ষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির গণিত।

নতুন কন্টেন্ট কীভাবে আসে?+

নতুন কন্টেন্ট যুক্ত হলে অ্যাপ খোলার সময় তা স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়। চাইলে সেটিংস থেকে “কন্টেন্ট রিফ্রেশ” করতে পারেন।

আরও সাহায্য দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করুন। support@lessondesigner.com